বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

নবজাতককে চিঠি

       ।।  রফিক উদ্দিন লস্কর ।।
বলো!, কেমনে করি আজ তোমায় বরণ
বিষাক্ত যে এই পৃথিবীর আলো বাতাস
পাপের গন্ধ, যেখানে ধ্রুপদীর বস্ত্র হরন।

কি করে শেখাই বলো সভ্যতা তোমাকে
উলঙ্গ হয়ে চেয়ে আছে শহরখানা আস্ত
অসভ্য কূটচালেরা চাদর বিছিয়ে রাখে।

ওরা নিজ হাতে দেশের কলকাঠি নাড়ায়
ছেয়ে গেছে ধরিত্রী কু-শিক্ষার আঁধারে
বলো! কি করে সু-শিক্ষা দেবো তোমায়?

মস্ত আড্ডা জমে মূর্খ লোকের সমাগমে
সু-শিক্ষিতরা বিতাড়িত, ঠেলে দেয় দূরে
কলুষিত মন, অনিশ্চয়তা বাড়ছে ক্রমে।

হে আমার আগন্তুক দিনের নবজাতক...
তুমি এসোনা এই পৃথিবীতে ক্রান্তিকালে
মুক্ত শ্বাস নিতে দেবেনা চারদিকে ঘাতক।

হে নবজাতক! তোমাকে এই খোলা পত্র
তুমি ক্ষমা করো, সাহস নেই যে আমার
ধুন্ধুমার কাণ্ড ঘটে এই পৃথিবীর যত্র তত্র।

১৪/১১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...