বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ভোট এসেছে

.       ভোট এসেছে
।। রফিক উদ্দিন লস্কর।।
.     ০৭/১১/২০১৮ইং

ভোট এসেছে ভোট এসেছে
ভোটটা দেব কাকে!
যেই লোকটা টাকা বিলায়
দেবো না'কি তাকে?

ভোট খেলিয়ে জিতলে পরে
থাকবে দূরে গিয়ে,
আর বিলাসবহুল বাড়ি গাড়ি
উন্নয়নের টাকা দিয়ে।

উন্নয়নটা নিজ পকেটের
জনগনের টাকায়,
রাজকীয় খাবার খেয়ে
ভুরিটাকে বানায়।

হাপিস করলে উন্নয়ন বিল
হবে কিন্তু তদন্ত,
কোর্ট কাছারি যাওয়া আসা
সময়সীমা অন্ত।

ক্যামেরাতে ধরপাকড়ে
চেহারাটাকে ঢাকে,
যার কারণে আজ জনগণ
পড়ে দুর্বিপাকে।

ধর্ম -জাতি ভাষার প্রচার
শাক দিয়ে মাছ ঢাকে,
এমন স্বভাব আছে যাহা
ভোট দেব না তাকে।
_____________________
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...