সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

আভ্যন্তরীণ

             আভ্যন্তরীণ
      রফিক উদ্দিন লস্কর

আমি লিখেছি হাজার কবিতা
আর একটি মাত্র গল্প;
ব্যথার মালা সাজিয়ে গেলাম
ভালোবেসেছি অল্প।

লিখতে পারতাম না কবিতা
শিখালে তুমি আমায়,
এখন অনায়াসে কবিতা লিখি
সকাল দুপুর সন্ধ্যায়।

একটা সময় যে এমন  ছিল
না শুনিতাম  কথা,
অকারণেতে দিতাম তোমার
কোমল মনে ব্যথা।

দিনের পর যাচ্ছে যে দিন
বাড়ছে শুধু সংশয়,
আর সর্বশেষে পেয়ে গেলাম
তোমার আসল পরিচয়।

১৭/১২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...