বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

বদলে গেছে

         বদলে গেছে
   রফিক উদ্দিন লস্কর

কাছের মানুষ বদলে যাবে
বুঝিনি তো আগে,
স্বার্থের জন্য কাছে আসা
ভাবতে ব্যথা লাগে।

দিনের পর দিন কাটিত
রাতের পরে রাত,
মন ভুলানো মিষ্টি কথায়
করতো বাজিমাত।

দুচোখ যাহার স্বপ্নে ভরা
ছিলো কতো আশা,
বদ্ধ ঘরে লুকিয়ে এখন
হারিয়ে গেছে ভাষা।

অতীত স্মৃতি পড়লে মনে
অশ্রু গড়ায় রোজ,
মনের মানুষ কবর দিলো
লয়নি তাই খোঁজ।

২০/১২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...