মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯

আমি সেই বাঙালি!

   রফিক উদ্দিন লস্কর

আমি হলাম সেই বাঙালি!
শুধু দেশি মুরগি চাই,
৩১ডিসেম্বর রাত ১২টায়
বাজি পটকা পোড়াই।

আমি হলাম সেই বাঙালি!
স্বাগত প্রিয় জানুয়ারি!
আমি প্রচণ্ড শীতের রাতে
রাস্তায় করি পায়চারি।

আমি হলাম সেই বাঙালি!
চাইনা বাংলা সাবান,
১লা জানুয়ারি বনভোজন
কতো মজা নাচগান।

আমি হলাম সেই বাঙালি
হালখাতা পাই ভয়,
পয়লা বৈশাখ শুধুই না'কি
দোকানির মনে হয়!

০১/০১/২০১৯ ইং
নিতাইনগর,হাইলাকান্দি

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...