শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯

আজব বন্ধু

      আজব বন্ধু
রফিক উদ্দিন লস্কর
সত্যি আজব লাগে সেই বন্ধুর আচরণ
একটু স্বার্থের জন্য বিশ্বাসটুকু বিসর্জন।
সময়ে অসময়ে যে ছিলো নিত্য সাথী
আজ সে লোভের বশে নিভায় বাতি।
সুযোগসন্ধানী! বুঝিনি সে মস্ত প্রতারক,
বিশ্বাসে ছুরি মারলে ওহে বিশ্বাসঘাতক।
জানি, তোরও একদিন হবে বোধোদয়,
যে দিন প্রকাশিবে তোর আসল পরিচয়।
পস্তাবে সেদিন তুই, বুঝবে বন্ধু ও বন্ধুত্ব
জানি আমারও রবেনা আর কোন অন্ধত্ব।
ভালো থাকিস বন্ধু তুই তোর আশা নিয়ে,
আমিও আছি অনেক ভালো দূরে সরিয়ে।
০৫/০১/২০১৯ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...