রফিক উদ্দিন লস্কর
মানুষ হয়ে জন্ম নিলে কিন্তু স্বভাব পশুর সমান,
ভালো কাজের পিছনে লাগা করে তারই প্রমাণ।
স্কুল কলেজে পড়ার পরেও বিষভরা যার অন্তর,
নৈতিকতার অভাবে তোর জীবন রথটাও মন্তর।
দূর থেকে যে করবে বিদ্রূপ অন্যে করলে ভালো,
দেখলে কারো শ্রীবৃদ্ধি তবে মুখখানা হয় কালো।
নিজে নিজেকে বেশ বড় ভাবেন নষ্ট স্বভাব যার,
সু্যোগ পেলেই হেয় করাটা লোকগুলোকে সার।
হীন মনাদের স্বভাবে পাবেন এমন অনেক লক্ষণ
জ্ঞানের অভাব আছে কিন্তু নিজে ভাবে বিচক্ষণ।
দর্পের মোহে পড়ে এরা শুধু নিজেকে ধ্বংস করে,
সর্বনাশ ঘটানোর জন্য তখন হিংসার অস্ত্র ধরে।
সুশিক্ষার কোনো হয়নি পাঠ তাই দম্ভ করে বেড়ায়,
ভালো লোকের ভালো কাজেও সে ব্যঙ্গ করে যায়।
হোক না যতই ছোট মানুষ তাকে ছোট ভেবো না,
লুকিয়ে আছে তারই মাঝে অনেক কিছু অজানা।
চাইলে তুমিও পারো মূলস্রোতে ফিরতে অনায়াসে,
হিংসা ছেড়ে ভালোবেসে দাঁড়াও লোকের পাশে।
০১/০৮/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
কবে বদলাবে!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন