বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উদ্বেগ

.           উদ্বেগ
.  রফিক উদ্দিন লস্কর
____________________
কিছু কলমে চিতার গতি
স্থান কাল বুঝে,
কিছু কলমে শুকায় মসি
রয় মাথা গুঁজে।

জানিনা কেন কলমগুলো
এমন মৌলবাদী!
দিন দুপুরেও ঘুমিয়ে পড়ে
হয়ে সুবিধাবাদী।

যতই দামী হোকনা কলম
রক্ত কিন্ত কালো,
শ্বেতবসনে দাগ দিয়ে যায়
তবুও সে ভালো।
____________________
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...