বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বড়দিনের বার্তা

।।             রফিক উদ্দিন লস্কর       ।।

কতোই যে রঙিন বেলুন উড়ে চারপাশে
পঁচিশ তারিখ এলে প্রতি ডিসেম্বর মাসে।
ক্রিসমাস ট্রি সাজানো খোলা বারান্দায়,
দামী দামী কেক কাটে মজা করে খায়।
স্যান্টাক্লজের ঝোলা ভরা নানা উপহার,
শিশুদের সাথে মিশেন খুশির জোয়ার ।
বাইবেল ও সু-সমাচার পাঠ যায় শুনা,
বিশ্বের সকল গীর্জায় হয় যীশুর প্রার্থনা।
প্রভু যীশু, পরমপিতা ও ঈশামসীহ্ নাম,
যার আগমণ বার্তা নিয়ে খুশি ধরাধাম।
এসো সবে হাত ধরি, মিলনের  গান গাই,
ভিন্নধর্মী হতে পারি কিন্ত মোরা ভাই ভাই।

২৫/১২/২০১৯ইং
কাটলিছড়া , হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...