রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

অভিজ্ঞতা

.                   অভিজ্ঞতা
.           রফিক উদ্দিন লস্কর
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পৃথিবীর সুন্দর তরল নৃত্যের আসরে
আমি শুনিয়েছি তাকে শত-সহস্র বাক্য,
আমি দিয়েছি উদারচিত্তে ভালোবাসার বার্তা।
কিন্তু ঐ নিষ্ঠুর পাথর হৃদয়,
একটি বাক্যও শুনায়নি মুখ খুলে
চেয়ে দেখি স্থিরচিত্র শুধু মৌনতার।
পৃথিবীর সকল সত্য.. 
আজ সব মিথ্যে এখানে এসে,
কী নির্মম! আর কতটা বিব্রত এই সত্য
শুধু তিল তিল করে করছি অনুভব ।
শুনেছি পাথরেও ফুল ফুঁটে,
মরুতেও সবুজ পাতা দোলে হাওয়ায়
যখন বৃষ্টির ধারা বহে ঝরঝর ধারায়।
আজ নিজেকে বসিয়ে ত্যাগের চূড়ায়,
রিক্ত হয়ে সিক্ত করেছি তাকে ভালোবাসায় ।
বিনিময়ে পেলাম শুধু বেদনার পাহাড় ,
এক বুক হতাশা -নিষ্ঠুর স্তব্ধতা...
আর একটি কঠিন অভিজ্ঞতা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
২৬/০১/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...