স্বরবৃত্ত
রফিক উদ্দিন লস্কর
স্বরবৃত্ত যে ছড়ায় বহুল ব্যবহৃত হয়
তাই এই ছন্দকে ছড়ার ছন্দও কয়।
পর্বগুলো ছোট এবং দ্রুত লয় নিয়ে
মূল বিষয়টি আবর্তিত মুক্ত বদ্ধ দিয়ে।
একটি অক্ষরে যথা একটিই বর্ণ পাই
মুক্তাক্ষর তাই উচ্চারনে বাধবিঘ্ন নাই।
একাধিক বর্ণ মিলে বুঝায় ১টি অক্ষর
সহজভাবে চিনতে পারি সে বদ্ধাক্ষর।
উদাহরণ হিসেবে যদি ধরে নেই 'কলম'
' ক' হবে মুক্তাক্ষর আর বদ্ধ হবে 'লম'।
মূল পর্ব চার (৪) মাত্রায় রয় সবসময়
প্রতি পর্বের আদ্যক্ষরে শ্বাসঘাত রয়।
এই ছন্দে যতি আর দল ঘন ঘন পড়ে
তাই বলে বাগ্যন্ত্র দ্রুততা লাভ করে।
________________________________
১০ জুলাই ২০২০ ইং
(নিতাইনগর, হাইলাকান্দি, আসাম-ভারত)
শুক্রবার, ১০ জুলাই, ২০২০
স্বরবৃত্ত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
. নির্বাক রফিক উদ্দিন লস্কর দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন