বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

খোকন রাজা

খোকন রাজা
  রফিক উদ্দিন লস্কর 
খেলার ছলে  ছোট্ট খোকন
ভাবতো নিজেই রাজা,
সে পোকা মাকড় ধরে এনে
দিতো খুবই সাজা।

কেউ কখনো বললে কিছু
করতো খুবই রাগ,
নিজে নিজের গাল ফোলায়ে
করতো খেলা ত্যাগ।

ছোট্ট খোকার ভীষণ ছিলো 
মায়ের প্রতি ভক্তি,
রাজ্য শাসন করার বেলায়
পেতো অনেক শক্তি। 

একদিন মা খোকাকে বলেন 
বাপু! দম্ভ ভালো নয়,
জানো! এ জগতে অহংকারীর 
খুব শীঘ্র পতন হয়।

খোকা! রাজা হলে হতে হবে
আগে নম্র ভদ্র স্বভাব,
তুমি প্রজার দুঃখে দুঃখি হবে
বুঝবে তাদের অভাব। 

রচনাকাল: ১০ জুলাই ২০২৫ ইং, ১:২৮ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 



কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...