মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

মুখোশধারী

.       মুখোশধারী
.  রফিক উদ্দিন লস্কর   

নিয়ম নীতির অনেক কথা
বলছি রোজই বেশ
মিষ্টি কথায় লোক ঠকিয়ে
করছি সমাজ শেষ।

কাজের মাঝে প্রায় সময়   
আমি ফাঁকিবাজ
বুক ফুলিয়েও ঘুরাই ছড়ি
করি না যে লাজ।

আমি জানি সবকিছু ভাই
তুমি কি আর জানো!
মিছেমিছে আমার জিভে
কেনো লাগাম টানো?
 
বলতে পারি হাজার কথা
হোকনা হাজার লোক
মিথ্যে গুজব ছড়িয়ে দিতে
কাঁপে না মোর বুক।

সবকিছুতেই আমার দখল
আমি সবার সেরা
আমার আছে বিত্ত কড়ি
চারদিকেতে ঘেরা।

এ সব গুনের অধিকারী 
আছেন যত লোক
ওদের সাথে কখনও আমি
রাখিনা সংযোগ।   

১৬মার্চ ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি( আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...