. প্রহার
রফিক উদ্দিন লস্কর
বৃষ্টির জলে ভরে গেছে
নদী নালা আর পুকুর,
তারই মাঝে একটা ব্যাঙ
নাচতো সকাল দুপুর।
নাচের শেষে উপুড় হয়ে
ঘুমাতো ব্যাঙ জলে,
সে পথ দিয়ে এমন সময়
যাচ্ছিল এক ছেলে।
দুষ্টু ছেলের দুষ্টু মাথায়
থাকতো নানা খেলা,
এমনি করে চলে যেতো
তাহার সকল বেলা।
লকডাউনে স্কুলও বন্ধ
মেলা সময় হাতে,
করোনা কি? সে বুঝেনা
বন্ধুরাও তার সাথে।
একদিন এক বিকেলবেলা
দেখে দুষ্টু ছেলের দল,
ব্যাঙের বাচ্ছায় ভরে গেছে
পুরো পুকুরের জল।
পথের উপর বিছানো ছিল
ইট পাটকেল কত,
দু'হাত ভরে আনল তারা
যে পারে যা যত।
একে এলে মারল সবই
পড়ল ব্যাঙের গায়,
আঘাত পেয়ে সকল বাচ্চা
ব্যথাতে কাতরায়।
এসব দেখে মজা পেয়ে
নাচে সকল দুষ্টু ছেলে,
নাচের তালে মরতে থাকে
ব্যাঙের ছেলেপেলে।
সাহস করে বৃদ্ধ এক ব্যাঙ
ছেলেদেরকে বললো ,
আজ যা করছ সবাই মিলে
মোটেই নয় তা ভালো।
তোমরা যেটা ভাবছ খেলা
নিচ্ছ মজা যাতে,
আমরা সেটাই পাচ্ছি ব্যথা
মরছি দেখ তাতে।
০২ জুন ২০২১ ইং
(নিতাইনগর, হাইলাকান্দি-আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন