বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

পাগলি মেয়ে

পাগলি মেয়ে 
   রফিক উদ্দিন লস্কর 
মেঘ বালিকা রাগ করেছে 
অশ্রু ভেজা মুখ, 
ঐ দূরসীমানার গগনতলে 
নেই যে তার সুখ।

পাগলা বাতাস সঙ পেলে
বজ্র শুনা যায়,
তখন মহানন্দে বর্ষা রাণী 
সুখের গান গায়।

বৃষ্টির দিনে আকাশ জুড়ে
বক পাখিদের ঝাঁক,
ঘাসফড়িঙে যে কান্না করে
শুনলে মেঘের ডাক। 

বাঁধছে বাসা সুপুরি গাছে 
বাবুই পাখির দল,
মেঘ বালিকা ইচ্ছে করেই 
ভরিয়ে দিল জল।
০৩ জুন ২০২১ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত) 


কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...