শুক্রবার, ৪ জুন, ২০২১

পরিবেশকে বাঁচাই

  পরিবেশকে বাঁচাই
 রফিক উদ্দিন লস্কর 

দিনদিন যে করছি ক্ষয়
পাহাড় মাটি জঙ্গল,
প্রকৃতির এ সংকটকাল
পরিবেশের অমঙ্গল। 

অবাধ ভাবে হচ্ছে কাটা
গাছগাছালি কতো, 
বৃষ্টির দিনে বৃষ্টিও নেই
পৃথিবী মরুর মতো। 

পরিবেশের মাঝে আছে
সম্পদ অপ্রতুল,
বন্যা খরা আনছি ডেকে 
নিজেই করে ভুল।

কৃষিশস্যে রাসায়নিক সার
ইচ্ছেমতো ছড়াই
কম সময়ে কম পরিশ্রমে 
ফসল বেশি পাই।

জৈব সারের নেই ব্যবহার 
হচ্ছে মাটি নষ্ট, 
যার জন্য ভুগছি আমরা
পাচ্ছি কতো কষ্ট। 

শহর জুড়ে কলকারখানা 
বর্জ্য, কালো ধোঁয়া,
মাটি বাতাস হচ্ছে বিনাশ
পাচ্ছি রোগের ছোঁয়া।

করতে হবে গাছ লাগায়ে
সবুজের সমাবেশ,
বাঁচবে তবে পরিবেশ আর
বাঁচব আমার দেশ।

০৪জুন ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...