শুক্রবার, ৪ জুন, ২০২১

চলো সবাই করি পণ

  চলো সবাই করি পণ
  রফিক উদ্দিন লস্কর 

চলো না সবাই করি পণ,
আজ হতে করব মিলে 
পরিবেশের সংরক্ষণ।

সাধ্যমতো গাছ লাগাবো,
ধ্বংসযজ্ঞ বন্ধ করবো 
সবুজকে ফির জাগাবো।

শুধু মুখে নয় হাতে হোক,
মাটি জলের হেফাজত 
ভাগ করে নেই সুখ দুখ।

কলকারখানা বর্জ্য দ্রব্য, 
যথাতথা তা না ফেলিয়ে
যেন একটুখানি হই সভ্য।

আর না রাসায়নিক সার, 
কম খরছে করবো সবে
জৈব সারটাকে ব্যবহার। 

করতে পারি খেয়াল দিলে,
সবুজ রঙের এক পৃথিবী 
উদারচিত্তে সকলে মিলে। 

০৪জুন ২০২১ ইংরাজি 
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত]


কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...