বুধবার, ৯ জুন, ২০২১

স্বপ্ন শুধু স্বপ্ন


     স্বপ্ন শুধু স্বপ্ন
রফিক উদ্দিন লস্কর 
 
ইচ্ছেমতো ঘুরছে মন
স্বপ্নের সিঁড়ি বেয়ে,
ফনা তুলে দুঃখরাশি
কাছে আসে ধেয়ে। 

মন পবনে ওড়ে ঘুড়ি
লাল সবুজের হাট,
দমকা বায়ে ছন্নছাড়া 
অস্ত্বিত্ব লোপাট। 

বদ্ধঘরে রাতবিরেতে
অশ্রু গড়ায় রোজ,
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই
করে প্রীতিভোজ।

০৯ জুন ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 






কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...