বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

মানুষ ও মনুষ্যত্ব

     মানুষ ও মনুষ্যত্ব 
    রফিক উদ্দিন লস্কর 
কত মানুষ আজ অমানুষ 
ঘুরছে আশেপাশে, 
যুক্তিতক্কে ও পিছিয়ে নেই
পরের শোকে হাসে।

ভাষা জাতির দরদ অনেক 
ফেসবুক আর টুইটারে,
ভালোমন্দের ধার ধারেনা
ন্যায় অন্যায় কে করে!

উস্কানি আর গালি গালাজ
আছে কথায় কথায়, 
এরাই যে আসল যুক্তিবাদী 
লোকের বাহবা পায়।

ধর্মের গন্ধেও বাতাস ভারি 
বাজার অনেক গরম,
ওরা কাটা গায়ে নুন ছিটায়
পায়না মোটেও শরম।

সমাজ যায় যাক রসাতলে 
পড়ুক না অথৈজলে , 
বিভেদের ঝাণ্ডা হাতে নিয়ে 
সামনে এগিয়ে চলে।

ওরা যে আজ সমাজসেবক
ওরা-ই  প্রগতিশীল,
ওরা-ই পারে খুলিয়ে দিতে
ভাঙা মনের খিল।

দ্বেষের লেবাস লাগায় গায়ে
মুখে হিংসার বাণী, 
ওরা হুংকার ও জয়ধ্বনিতে 
অতীত আনে টানি।

ওরে মানুষ হয়ে হলেনা মানুষ 
বল দোষটা ছিল কার?
তোদেরকে ওরা লেলিয়ে দেয়
তাইত এতো অহংকার।

যখন ন্যায়-নীতি ও সহানুভূতি 
মন হতে চলে যায়,
তখন অন্ধ হয়ে হরহামেশাই 
নিজের ঢোল বাজায়।

২৯ জুলাই, ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 


কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...