বুধবার, ১০ নভেম্বর, ২০২১

শেষ ঠিকানা

.         শেষ ঠিকানা 
.   রফিক উদ্দিন লস্কর 
পর্ণমোচী অশ্রুরা কিছু চিহ্ন রেখে যায়
হৃদয়ের মরুভূমির ফণিমনসার ঝোঁপে,
মনের কার্নিভালে রঙ বেরঙের বেলুন
এলোমেলো সব ঝড়ো হাওয়ার কোপে। 

আশার মাঠে বিবর্ণ ফ্যাকাসে আস্তরণ
নোঙর ছাড়া আজ ভালোবাসার বন্দর,
পরিযায়ী জীবনের শেষ ঠিকানা যখন 
অথই জলে কোন এক বিস্তীর্ণ প্রান্তর।

 ১০ নভেম্বর ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)



কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...