শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

প্রত্যাশার সবুজবাতি

                      প্রত্যাশার সবুজবাতি 
           রফিক উদ্দিন লস্কর 
জানেন! আমরা এখন আর ঠিক আগের মতো নেই 
অক্সিজেনের ঘাটতি আর বাক্যবাণে জর্জরিত।
জানেন! আমাদের আশা ভরসায় এখন ছাই মেশানো 
আজকাল নিজেকে লাগে যেন খুব অপরিচিত।

জানেন! আমাদের বাকশক্তি লোপ পেয়েছে ইদানিং 
কিছু বলতে গেলে অদৃশ্য হাত টুঁটি টিপে ধরে, 
জানেন! আমাদের প্রতিবাদ, হরতাল এসব অনর্থক 
ন্যায়ের পাল্লা আর বাটখারা এখন হিমঘরে। 

জানেন! আমরা এখন আর কারও তোয়াক্কা করিনা
আমরা আমাদের হাতে পুরো সাড়ে তিন হাত,
জানেন! আমরা এখন সংগ্রাম করি পেটের তাগিদে
দু'মুটো নুনভাতে সাজাতে চাই আমাদের পাত।

জানেন! আমরা এখন খুব ভালো আছি কষ্টের সাথে 
আজকাল কষ্টকে যেন একদম তুচ্ছ মনে করি,
জানেন! আমরা বাঁচতে শিখে গেছি আমাদের মতোই
সর্বংসহা, অপরাজেয় নির্ভীক বীরের হাত ধরি।

রচনাকাল - ১৪ জানুয়ারি, ২০২২ ইং
গুয়াহাটি রেলওয়ে স্টেশন (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...