বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

অবুঝ মন

          অবুঝ মন
   রফিক উদ্দিন লস্কর 

আত্মীয়স্বজন অনেক গেলো
গেলো পাশের লোক,
তাদের ব্যথা ভুললো সবাই
দু'দিন করে শোক।

একদিন যাবো আমরা সবাই
আঁধার কবর ঘরে,
জানেন, দিনটা শুধু হতে পারে
দু’দিন আগে পরে।

আপনজনেরা কাঁদবে সেদিন 
রাখবে না কেউ ধরে,
তুমি হতে হবে পথিক সেদিন
মৃত্যু সাথী করে।

মন, থাকতে সময় চিন্তা করো
জীবন নিজের নয়,
যেদিন ডাকবে খোদা যেতে হবে
তাকেই করো ভয়।

০৬/০১/২০২২ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...