সোমবার, ২৯ আগস্ট, ২০২২

স্বপ্নের ফেরিওয়ালা


.                      স্বপ্নের ফেরিওয়ালা 
.                      রফিক উদ্দিন লস্কর 
উদাস থাকে অবুঝ মন, পায়না খুঁজে কোনো কারণ
ঝামেলাহীন একটা শহর খুঁজে সারাক্ষণ,
যেই শহরে দিনের বেলা, আকাশ জুড়ে মেঘের ভেলা
সেইখানেতে একা বসে কাটায় কিছুক্ষণ।

মন বেচারা মহুয়া বনে, পাখপাখালিদের মধুর গানে
হিমেল বায়ুর পরশে বিভোর থাকে রোজ,
শহর হতে অনেক দূরে , মন বসত গড়ে অচিনপুরে
একা একা দিশেহারা লয়নি কেহ খোঁজ। 

মনের রাজ্যে হরতাল, তাই আবেগী প্রজা বেসামাল 
বদ্ধঘরে আপনমনে একান্তে  হিসেব কষে, 
চাওয়া পাওয়ার সকল কিছু, ধাওয়া করে পিছুপিছু 
মান অভিমান স্বপ্ন দেখে একলা ঘরে বসে। 

২৯ আগস্ট ২০২২ইং, নিতাইনগর-হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...