সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

উদ্বেগ



       উদ্বেগ 
রফিক উদ্দিন লস্কর 

মেঘের ভেলা 
করছে খেলা
সন্ধ্যা লগন,

মনের ময়ূরী 
পথ ঘুরিঘুরি 
নৃত্যে মগন।

পথহারা পাখি
সজল আঁখি 
সন্ধানে নীড়,

সব দ্বার বন্ধ
হয়েছে অন্ধ
চিন্তার ভিড়।

গেলো বেলা 
করে হেলা
দুঃখের ভাঁজ,

একাকী ভাবে 
কোথায় যাবে 
বিভ্রম সাজ।

রচনাকাল - ১২ সেপ্টেম্বর ২০২২ইং
আর.ই. নার্সিং হোম শিলচর।

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...