. বিদ্রোহী নবজাতক
. রফিক উদ্দিন লস্কর
অন্ধকার ঘরে কুঁকড়ে লড়াই করে অবশেষে জন্ম নিলো দুটি প্রাণ,
ওরা বিদ্রোহী যোদ্ধা, জঠর হতে এই ধরায় করেছে নিজেদের স্থান।
সেদিন চার সেপ্টেম্বর দুহাজার বাইশ, বেলা দুটা দশমিনিটের সময়,
তোদের আগমনের খুশির সংবাদ ইথারে ইথারে আন্দোলিত হয়।
অনেক হেঁটেছি অনেক খেটেছি, নাইবা বললাম অপবাদের কথা,
তোরাই এসে এক পলকে, ভুলিয়ে দিলে জমানো সেই সকল ব্যথা।
পথিক ছিলে তমসা আর জটিল পথের, আজ আলোর ভুবনে এলে,
একদিন জ্ঞানের জগতে অজ্ঞানী ঘোচাবে উজ্জ্বল জ্যোতি জ্বেলে।
তোরা বীর, সাহসী সৈনিক, তোদের অবশ্যম্ভাবী জয় রথ পদতলে,
তোরা জয়ী নবজাতক, তোরা অগ্নিশিশু, তোদের ভয়েতে শত্রু টলে।
তোরা একদিন হবে দুর্জনের স্বজন সখা আর নির্জনের পরম রক্ষক,
ভুলে সকল ক্রোধ আর কোমল স্নেহে, তাড়াবি সকল দ্রোহী ভক্ষক।
পাপের জগতে তলাবিনা কোনোদিন, পূণ্যের পথে যেন হয় চলাচল,
তোরাই পারবে বদলাতে সবকিছু, দেখবে জগতবাসী তার ফলাফল।
শক্ত হাতে সত্যের পতাকা ধরে, নির্বিঘ্নে পাড়ি জমাবে সামনের দিকে,
তোরা সত্য একদিন করবে কায়েম অসত্যের ধ্বজা হয়ে যাবে ফিকে।
রচনাকাল- ৬ সেপ্টেম্বর ২০২২ ইং, আর.ই. নার্সিংহোম, শিলচর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন