বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

পাগলের পাগল

         পাগলের পাগল 
 ।।  রফিক উদ্দিন লস্কর ।। 

ব্যাঙের মতো লাফিয়ে চলে 
পিঠে জ্ঞানের বহর,
ভালোমন্দেরও ধার ধারেনা
সবখানে তার নজর।

সে কলিযুগের শেষ অবতার 
হাতেও সময় কম,
সবখানে তার উঁচু আওয়াজ 
মিছে দেখায় দম!

নিজের হাতে আছে পাওয়ার 
ইচ্ছে মতো চলছে, 
আর যখনই যা আসছে মুখে 
লাগাম ছাড়া বলছে। 

তাই দেখে ভাই পাগলা বলাই
খিলখিলিয়ে হাসছে,
সব পাগল আজ জোট হয়েছে 
একসাথেও কাঁশছে। 

রচনাকাল:- ২৫/০১/২০২৩ ইং, ৮:১৮মি. (কাটলিছড়া-হাইলাকান্দি)




কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...