বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

আজ জন্মদিন

   আজ জন্মদিন 
রফিক উদ্দিন লস্কর 

মা...
তুমি করে দিও ক্ষমা,
আমার হাজারটা কথা
বদ্ধখামে রয়েছে জমা।

ফেব্রুয়ারির প্রথম দিন
তুমি এক যুদ্ধে ছিলে,
ঠেলে সকল বাধাবিঘ্নতা
আমাকে জন্ম দিলে। 

মা, তোমার জঠর হতে 
বেরিয়ে আসতে আমি,
জানি, সেদিন কষ্টে তব
এক হয় আকাশ জমি।

সেই দেখিয়া আমার মুখ
ভুলে গেলে সব দীর্ঘশ্বাসে,
আর আমি তখন কেঁদেছি
স্থান নিতে আলোবাতাসে। 

তুমি, সেই জন্মের পর হতে
খাইয়ে আমায় বুকের দুধ,
বাঁচিয়ে রেখে বড়ো করেছো
সে ঋণ করতে পারিনা শোধ! 

আজ আমি অনেকটা বড়ো 
কিন্তু তুমি চলে গেছো মা,
তোমাকে হারিয়ে বোবার মতো
অস্ফুট কথা বুকেতে জমা।

রচনাকাল:- ০১/০২/২০২৩ইং, ৮:০১ মি. (কাটলিছড়া-হাইলাকান্দি) 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...