সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

শরমের কথা

.                 শরমের কথা 
.             রফিক উদ্দিন লস্কর 
আর হয়না সহ্য ভাই তোদের উৎপাত
ফেসবুকে লাফালাফি করো দিনরাত। 
রাজনীতি, ধর্ম এখন ফেসবুকে প্রচার
মূর্খ, ভণ্ড, প্রতারকও ধর্মের ঠিকাদার।
পান থেকে চুন খসলে লাইভ ও পোস্ট 
প্রতিবাদী ভাষা এখন ফেসবুক রোস্ট। 
কমেছে লজ্জা শরম ছোট-বড় বিচার
হিতাহিত জ্ঞান নেই মস্ত বড়ো টিচার। 
নেট ঘেঁটে চলাচল হাওয়ার উপর ভর
তিলকেও তাল করে ফেসবুকি খবর। 
সাংঘাতিক সাংবাদিক, গায়ক ও কবি
নেটপ্যাকে দেখা মিলে তাদেরই ছবি। 
বিজ্ঞাপন বা কেনাবেচা এখানেই সব
জুকারবার্গের বদৌলতে যাহাই সম্ভব। 
নিজ হতে নায়ক কিংবা নায়িকা সেজে,
লিপসিং রিল ভিডিও ফেসবুক পেজে।
ট্যাগাট্যাগি রোজ আছে মাথা হয় গরম 
হাঁদারাম ক্রিয়েটরের নেই লাজ শরম।

রচনাকাল: ১০/০৪/২০২৩ ইং, ১৩:৫৬ মি.
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত) 




 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...