শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

অস্থির সময়

.                অস্থির সময় 
.           রফিক উদ্দিন লস্কর 
বাবু সেদিন বলাইকে কহিলেন ডাকি
দূর ছাই কাছে আয় কাজকাম রাখি।
আজ একটা গল্প বলি মন দিয়ে শুন্
আজকাল পানিতেও জ্বলছে আগুন।
ধর্মের আফিম খেয়ে যারা করে বাস
তাদের তরে সমাজটায় ঘটে সর্বনাশ।
ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি সবসময় আছে 
এখন এসব নিয়ে তারা বিন্দাস বাঁচে।
যদি সচেতন নাগরিক প্রতিবাদ করে,
তারা হাসির খোরাক হয় অন্ধের ঘরে।
পাপপুণ্য মার খায় মানবতা দেশান্তর,
স্বার্থের জগত আজ আপনজনও পর।
বলাই এসব গল্প শুনে বাবুকে শুধায়,
আনন্দে বেঁচে থাকার জায়গা কোথায়?

রচনাকাল- ১৯ আগস্ট ২০২৩ ইং,২২:২৯মি. কাটলিছড়া- হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...