মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

দোষের দোষী

      দোষের দোষী 
   রফিক উদ্দিন লস্কর 

চোখ থাকিতে অন্ধ আর
মুখ থাকিতেও বোবা,
যারা করে এমনটি কাজ
পায়নি মোটেই শোভা। 

নিজের স্বার্থ খুঁজে খুঁজে 
ঘুরে বেড়ায় সবখানে,
হক কথাতে জ্বলে ওঠে 
তুলো গুঁজে দু কানে। 

দোষ করেও বড়ো গলা 
যাদের এমন কাজ,
তাদের জন্য সভ্যসমাজ
রোজই পায় লাজ।

রচনাকাল- ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, ৭:৫৭ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...