বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ভাইরাল হতে চাই

                   ভাইরাল হতে চাই
                    রফিক উদ্দিন লস্কর 

গরম ভাত, বাসি ভাত, রুটি, চিড়ে কিংবা মুড়ি 
এখন কোনটাই হজম হতে চায় না,
সকাল, দুপুর, বিকেলের বা যে কোনো কালের।
নিদানপক্ষে এলবারও টুঁ মারতে হয়,
আন্তর্জালের ফেসবুক, ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যমে। 
ধর্ম, রাজনীতি, ক্রীড়া, রোস্ট, লাইভ, লিপসিং, নৃত্য 
গল্প, কবিতা, ছড়া, পদ্য, গানের সমাহার। 
ইউটিউবে ফ্রিতে আছে শিক্ষা, নাটক বা ছায়াছবি 
সামাজিক মাধ্যম শব্দের ছুঁড়াছুঁড়িতে পুরো উত্তপ্ত,  
নগ্নতার সীমারেখার বাইরে কতো শ্রাব্য অশ্রাব্য শব্দ। 
জোয়ান বুড়ো, নারী পুরুষ সমানতালে বয়স গোল্লায়,
কিছু ম্যাজেঞ্জার একতরফা ভীমরতির আড্ডাখানা। 
বিতর্কিত কোনো বিষয় নিয়ে কেও ওঁৎ পেতে আছে,
একটু সময় সুযোগের অপেক্ষা দিনের পর দিন
একটা নেশা! মোদ্দা কথা আমি ভাইরাল হতে চাই...।

রচনাকাল-২৮ সেপ্টেম্বর ২০২৩ইং, ২০:২৫মি. হোটেল বরাক, সাহাবাদ-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...