রবিবার, ১ অক্টোবর, ২০২৩

দায় দায়িত্ব

        দায় দায়িত্ব 
 রফিক উদ্দিন লস্কর 

মনের কথা মনেই রেখে 
বোবা হয়ে যাই,
চলার পথে চলতে গেলে 
আঘাত শুধু পাই।

কাজের বেলা কাজ নেই
আছে শুধু আদেশ,
অতি আদেশ মনের গতি
করিয়ে দেয় শেষ। 

ইচ্ছেগুলো আটকে গেছে 
মরা গাঙের পারে,
দায় দায়িত্ব হাতড়ে মরে
সঁপে দেবে কারে?

রচনাকাল- ০১ অক্টোবর ২০২৩ ইং, ২২:২৬ মি. 
হোটেল বরাক-সাহাবাদ, হাইলাকান্দি। 









কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...