মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

হতভাগার ইচ্ছে জানার

 হতভাগার ইচ্ছে জানার
   রফিক উদ্দিন লস্কর 

চাঁদে কেনো বিষাদ জানো?
বিশাল ক্ষত বুকে!
আমার বিষাদ দেয় অপবাদ 
অশ্রু ভরা চোখে। 

মন আকাশে নাহি ভাসে
মেঘে ঢাকা তারা,
আঁধার রাতে রিক্ত হাতে
পথ দেখাবে কারা?

সময় সুযোগ খুঁজছে হুজুগ 
জীবন নদের পারে,
জোয়ার ভাটা পিঠে সাঁটা
ঘিরে আছে তারে।

কোন কলঙ্ক বাজায় শঙ্খ 
লোকের কানে কানে?
হতভাগার ইচ্ছে জানার
এ জীবনের মানে!?

রচনাকাল: ০৩ অক্টোবর ২০২৩ ইং, ২২:৪৫মি. সাহাবাদ- বাইপাস, হাইলাকান্দি। 


কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...