মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

অক্সিজেন

        অক্সিজেন 
 রফিক উদ্দিন লস্কর 

চাইনা অযথা বিতর্ক
চাই সুস্থ পরিবেশ,
মানবতার জয় হোক
ভুলে হিংসা বিদ্বেষ। 

দোষ গুন রয়েছে তো
মানুষেরই মাঝে, 
দোষ করে কী বড়গলা 
কখনও  সাজে?

হাতে হাত রেখে সব
সুখে করি বসবাস,
যেনো নির্মল বাতাসেও
নিতে পারি শ্বাস। 

রচনাকাল- ১৭ অক্টোবর ২০২৩ ইং, ২১:৫৭মি.(হোটেল বরাক, সাহাবাদ)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...