সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ভালো আছি

      ভালো আছি
  রফিক উদ্দিন লস্কর 

আমার আমি ভালো আছি 
কাটছে ভালো দিন,
চাইনা আমি চেপে দিতে
তোদের পিঠে ঋণ।

সময়গুলো ছুটছে আমার 
প্রজাপতির মতো,
ধরতে গিয়ে চেয়ে দেখি
বুকের মাঝে ক্ষত।

ব্যস্ত দিনের ভিড়েও পুষি
সাদা কপোত পাখি,
ঝুটঝামেলায় কঠিন হাতে
যতন করে রাখি।

রচনাকাল: ০৯ অক্টোবর ২০২৩ ইং, ১৯:১২ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...