সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

দিনলিপি

               দিনলিপি  
        রফিক উদ্দিন লস্কর 

আমায় প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়
সময়ের সাথে, পরিস্থিতির সাথে,
অখাদ্যের সাথে, অনিদ্রার রাতে।

আমাকে প্রতিনিয়ত সহ্য করতেও হয়
দুর্গম পাথুরে পথে নগ্নপায়ে হাঁটা,
আধার রাতে বিছানায় যত কাঁটা। 

আমাকে প্রতিনিয়ত হজমও করতে হয়
কটু ব্যবহার মুখোশধারীর মুখের,
কতো অসভ্যের আড়দৃষ্টি চোখের। 

রচনাকাল: ২৩ অক্টোবর ২০২৩ ইং, ১২:৪০ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।




কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...