বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ব্যবধান

         ব্যবধান 
    রফিক উদ্দিন লস্কর 

তোমার বাড়ির আকাশ যখন
মেঘ বিহীন নীল,
আমার বাড়ির উঠোনে তখন
আসর বসায় চিল।
তোমার বাড়ির চারপাশেতে
সুবাস ছড়ায় ফুল, 
আমার বাড়ির পথের মাঝে
পাহাড় সমান ধুল। 

রচনাকাল:২৫ অক্টোবর ২০২৩ ইং,২২:৪৭মি. কাটলিছড়া-হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...