বাঘের ভয়
রফিক উদ্দিন লস্কর
বনের বাঘে খায় না বেশী
মনের বাঘে খায়,
ভালো মানুষ চলতে এখন
অনেক ভয় পায়।
জঙ্গল মাঝে চলতে তেমন
ভয়ের কারণ নাই,
ময়দানেতেও দিনের বেলা
বাঘের দেখা পাই।
রচনাকাল: ৩১ অক্টোবর ২০২৩ ইং, ১৯:১১মি. সাহাবাদ-হাইলাকান্দি।
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন