শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বিষাদের প্রহর

        বিষাদের প্রহর
       রফিক উদ্দিন লস্কর 
বিষাদের প্রহর হৃদয়ের মোহনায়
তপ্ত আবেগ রোজ হতাশা বাড়ায়।
একাকী আকাশতলে স্বপ্ন হাজার
দুচোখে অশ্রু বসায় ব্যস্ত বাজার।
পরিযায়ী ভালোবাসা বিষমাখা বাণী
সে জীবনে বয়ে আনে শুধুই গ্লানি। 
শোকের বন্যা যখন জীবন ভাসায়
অনুভূতি উনুনে পুড়ে রঙ বদলায়। 

রচনাকাল- ০৩ নভেম্বর ২০২৩ ইং, ২২:৫৫ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...