শুক্রবার, ১৭ মে, ২০২৪

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব
  রফিক উদ্দিন লস্কর 

উনিশ আমায় দুচোখ ভরে
স্বপ্ন দেখায় রোজ,
কেমন আছে করাল গ্রাসে 
কে বা রাখে খোঁজ!

দশটি ভাইয়ের এক বোন
সত্যের সাহস নিয়ে,
রেখে গেলো ভাষা আমার 
বুকের রক্ত দিয়ে। 

ওপারে তুই ভালো থাকিস
শুনরে বোন শুন্,
আজও আছে তাজা হয়ে 
তোর ঝরানো খুন।

পরাণ খুলে বাংলা ভাষায়
লিখি হাজার পাতা,
দশ ভাইয়ের আত্মবলিদান
এই মনেতে গাঁথা।

রচনাকাল: ১৭ মে ২০২৪ ইং, ২০:৪৬ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 




কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...