বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পাখি

.          পাখি
। রফিক উদ্দিন লস্কর। 
কপোত পাখি মেলছে পাখা
ধরে রাখা দায়,
নীল আকাশে উড়ে উড়ে
দূরে চলে যায়।

স্বাধীন পাখি মুক্ত বেড়ি
হাসি ভরা মন,
পিছন ফিরে চেয়ে দেখে 
সুপ্ত সবুজ বন।

নীল গগনের সন্ধ্যাতারা 
ডাকে বাহু মেলে,
বুকের কাছে চলে আয়
সব কিছু ফেলে।

পাখি চলে স্মৃতি রেখে
মনিব কাঁদে জোরে,
ও পাখিরে শেষ ঠিকানা 
যাস্‌না বলে মোরে।
রচনাকাল: ০২ অক্টোবর ২০২৫ইং,২১:০৫ মি. হাইলাকান্দি-আসাম।



কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...