শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রক্তঝরা ঢেউ

রক্তঝরা ঢেউ
।। রফিক উদ্দিন লস্কর।। 
বিশ্বাস যখন হারিয়ে যায়
মনে আসে প্রাচীর,
তখন সম্পর্কে ফাটল ধরে
তরী হারায় তীর।

মনের শহর ব্যস্ত থাকে
নতুন রাস্তা খুঁজে,
শান্ত পথে পা বাড়াতে
চোখ থাকে বুজে।

হৃদয় ভাঙার শব্দ নেই
শোনে না তো কেউ,
বুকের মাঝে গোপনে বয়
শুধু রক্তঝরা ঢেউ।

চুপচাপ সব সহ্য করে
ব্যথা ভরা মন,
ভরসার সেই ভাঙা ঘরে
পর আপনজন।

রচনাকাল: ১৮এপ্রিল ২০২৬ ইং, ২১:৫০ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...